# Tags

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-ফ্যাসিবাদী খুনিদের পূণর্বাসনের বিরুদ্ধে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকালে শহরের গুরুদয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোপ সমাবেশের বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বর্তমানে জাতীয় যুব শক্তি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম বলেন আজ আমরা অত্যন্ত ক্ষুব্ধ, ব্যথিত, হতাশ হয়েছি। রক্ত দিয়ে যে স্বৈরাচার কে বিদায় করেছি টাকা দিয়ে তাদের দোসরদের আজ আমাদের যুব শক্তি তে পূণর্বাসন করার মতো ঘৃন্য কাজ হতে দেখেছি। আমরা যারা আন্দোলন সংগ্রাম করে, আহত হয়ে, জীবন বাজি রেখে স্বৈরাচার খুনি হাসিনার পতন ঘটিয়ে দেশের জন্য এখনো কাজ করে যাচ্ছি, আমরা দেশে ঐ ফ্যাসিবাদী খুনি দোসরদের নেতৃত্ব কোনোভাবেই মেনে নিতে পারি না। আমাদের জীবন থাকতে, শরীরের শেষ রক্ত বিন্দু থাকতে স্বৈরাচার, ফ্যাসিবাদের দোসরদের পূণর্বাসনের সুযোগ দিবো না। এ সময় তিনি আরো বলেন ফ্যাসিবাদ আওয়ামী ধূসর কে দিয়ে কিশোরগঞ্জ জেলা যুব শক্তির একটি কমিটি
ঘোষণা হয়েছে যা আমাদের রক্তের সাথে বেইমানি ও শহীদদের প্রতি উপহাস। আর এই উপহাস করেছেন কেন্দ্রীয় যুব শক্তির দূর্নীতিবাজ, টাকার বিনিময়ে কমিটি প্রদান কারী আব্দুর রব। যার প্রমাণ ইতোমধ্যে আপনাদের হাতে পৌঁছে গেছে। তাছাড়াও আওয়ামী দোসর আলিমুল হক এর সকল প্রমাণ থাকা সত্ত্বেও উনাকে মূখ্য সংগঠক দেওয়া হয়েছে। যা আহত ও শহীদের রক্তের সাথে অন্যায়ের স্বামীল। আগামী ২৪ ঘন্টার ভিতরে কিশোরগঞ্জ আওয়ামী যুবশক্তির কমিটি স্থগিত করতে হবে। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি স্থগিত করা না হয় তাহলে কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব কে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমি জাতীয় যুবশক্তির বিপ্লবী আহ্বায়ক জনাব তরিকুল ইসলামের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি অবিলম্বে আব্দুর রব কে বহিষ্কার করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবশক্তির কমিটি স্থগিত করা হোক।